কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীর পাঁচ স্থানে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর পাঁচ স্থানে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ১০ম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে মোট ৫টি স্থানে পৃথকভাবে বিক্ষোভ মিছিল হয়েছে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার শহিদবাগ মোড় থেকে শাহজাহানপুর আমতলা, ফকিরাপুল মোড়, সেগুনবাগিচা, বনশ্রী রামপুরা সংযোগ সড়ক, সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজের সামনে মিছিল হয়েছে।

মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, সম্পাদক আলাউদ্দিন, সদস্য রফিক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগরীর সাবেক সহসাধারণ সম্পাদক লিন্টু মুন্সী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X