কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘একতরফা নির্বাচনে’ কোনো বিরোধী দল অংশ নিচ্ছে না : ড. ফরহাদ

তপশিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে অবরোধের সমর্থনে মিছিল হয়েছে। ছবি : কালবেলা
তপশিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে অবরোধের সমর্থনে মিছিল হয়েছে। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের কোনো বিরোধী দল এই প্রহসনের নির্বাচনে অংশ নিচ্ছে না। ১৪ দল ও জাতীয় পার্টি সরকারের আশীর্বাদপুষ্ট দল। এরবাইরে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বামদলসহ দেশের কোনো বিরোধীদল এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছে না। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকার ও সরকারের উচ্ছিষ্টভোগীদের দিয়ে একতরফা নির্বাচন করে দেশে আবার বাকশালি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার নীলনকশা করছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে অবরোধের সমর্থনে মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, রাষ্ট্রের টাকা অপচয় করে বিরোধী নেতাদের নির্বাচনে আনার চেষ্টা ব্যর্থ হয়ে আবারও সেই গৃহপালিত বিরোধীদলকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। দেশের রাজনীতি, রাজনৈতিক দল এবং নেতাদের নিয়ে সরকার নোংরা খেলায় মেতে উঠেছে। এগুলো ভালো লক্ষণ না। আওয়ামী লীগ এতগুলো দলের অস্তিত্ব নিয়ে, ইজ্জত নিয়ে খেলছেন। আর যখন সকল দল আপনাদের ধরবে তখন আপনাদের কোনো চিহ্নই থাকবে না।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X