কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জনগণের সব মানবাধিকার হরণ করেছে সরকার : সমমনা জোট

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমমনা জোট আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমমনা জোট আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার আবারও একতরফা নির্বাচন করে একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখার স্বপ্ন দেখছে। কিন্তু সে স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

তিনি বলেন, আজকে দেশের জনগণের সমস্ত মানবাধিকার হরণ করা হয়েছে। সুতরাং বিদেশি রাষ্ট্র নয়, দেশের জনগণ এই সরকারকে স্যাংশন দিয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফরিদুজ্জামান বলেন, সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আজকে দেশে কোনো মানবাধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ন্যায় বিচার নেই। গণতন্ত্র আজ ভূলন্ঠিত। মানুষ আজ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়। আর এরজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল দেশপ্রেমিক জনগণকেও রাজপথে নামতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির- জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান ড. নূরুল আমিন বেপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের সৈয়দ নূরুল ইসলাম, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সমমনা জোট নেতা নবী চৌধুরী, বেলাল আহমেদ, মনির শরিফ, অ্যাডভোকেট শাহ আলম বাদল, ইঞ্জিনিয়ার মো. বারিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X