কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজ দল থেকে বহিষ্কার হলেন সৈয়দ মোহাম্মদ ইবরাহিম

সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। পুরোনো ছবি
সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। পুরোনো ছবি

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে বহিষ্কার করা হয়েছে। তাকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করেছে দলটি।

৪১ সদস্যবিশিষ্ট কল্যাণ পার্টির নতুন কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

এ ছাড়াও কমিটিতে পাঁচজন ভাইস চেয়ারম্যান, একজন অতিরিক্ত মহাসচিব, আটজন যুগ্ম মহাসচিব, ছয়জন সহকারী মহাসচিব ও ১৯ জন সদস্য করা হয়েছে। নতুন কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ১২ দলীয় জোটের সঙ্গে রাজপথে থাকবে।

রোববার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, দলের নির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে তোয়াক্কা না করে অফিস নোটিশ ব্যতীত যুক্তফ্রন্ট নামে নির্বাচনী জোটে যোগদান করায় দলের দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিম বীর প্রতীককে বাংলাদেশ কল্যাণ পার্টির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলের নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময় পুনর্গঠিত নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দলীয় নীতিনৈতিকতা ও আদর্শকে উপেক্ষা করে ব্যক্তিগত লোভ ও স্বার্থসিদ্ধির জন্য যুক্তফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় পার্টির সাবেক চেয়ারম্যানকে প্ররোচিত করায় পার্টির সাবেক মহাসচিব আব্দুল আউয়াল মামুন এবং সাবেক অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিবকেও পার্টি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১০

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১১

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১২

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৩

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৪

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৫

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৬

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৮

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৯

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

২০
X