কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য রক্ষা পেলেন জাপা নেতা বাবলা

হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

কী ঘটেছিল

শুক্রবার (৩০ জুন) নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুমার নামাজ আদায় শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এতে গাড়িতে থাকা সৈয়দ আবু হোসেন বাবলার ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে তার গাড়িবহরে থাকা দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। প্রাথমিক চিকিৎসা শেষে সাত দিনের বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির চালক ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজনে মদপান অবস্থায় ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X