কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:১২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল

রাজধানীর পাঁচ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা
রাজধানীর পাঁচ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা

বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে মোট ৫টি এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এসব মিছিলে নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজধানীর আরামবাগ থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত, মগবাজার ওয়ারলেস গেট থেকে মগবাজার মোড় পর্যন্ত, সেগুনবাগিচা, সেন্ট্রাল রোড থেকে আইডিয়াল কলেজ পর্যন্ত, বনশ্রী রামপুরা সংযোগ সড়ক পর্যন্ত অবরোধ সফলে মিছিল হয়েছে।

মিছিলগুলোতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি নাসির মোল্লা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X