কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকারী করুন : বাম ঐক্য

জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। ছবি : কালবেলা

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে সকল পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে গণতান্ত্রিক ব্যবস্থা বলবতের কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। ক্ষমতাসীনদের উদ্দেশে তারা বলেন, দমন-পীড়ন বন্ধ করুন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে গণতান্ত্রিক বাম ঐকের এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নেতারা। এর আগে বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে মেহেরবা প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে মেহেরবা প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পাটির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান। ক্ষমতাসীনদের উদ্দেশে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, দমন-পীড়ন বন্ধ করুন; মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত দিন। আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক নেতার ভূমিকা পালন করা উচিত, সেটাই জনগণ প্রত্যাশা করে।

তারা বলেন, সরকার ও সরকারি দলের উদ্দেশে বলতে চাই- এখনও সময় আছে গণতন্ত্রের পথে ফিরে আসুন, সকল পক্ষের সাথে আলাপ-আলোচনা করে গণতান্ত্রিক ব্যবস্থা বলবতের কার্যকারী ব্যবস্থা নিন। বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে এর কোনো বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X