কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-২ আসন পেলেন নজিবুল বশর 

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। ছবি: সংগৃহীত
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। ছবি: সংগৃহীত

১৪ দলের অন্যতম শরিক তরিকত ফেডারেশনকে একটি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। চট্টগ্রাম-২ আসনের বর্তমান এমপি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে ছেড়ে দেওয়া হয়েছে। কালবেলাকে মাইজভান্ডারী জানান, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন করে আমাকে আমার আসন চট্টগ্রাম-২ আসন নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল জাসদ-৩, ওয়ার্কার্স পার্টি-৩ ও জাতীয় পার্টি (জেপি)-১ মিলিয়ে সাতটি আসন শরিকদের জন্য ছাড় দেয় ক্ষমতাসীন দল। এ নিয়ে তরিকত ফেডারেশন মিলিয়ে আটটি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হলো।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলের জোটের মধ্যে বাংলাদেশ তরিকত ফেডারেশনের জন্য কোনো আসন ছাড়ের ঘোষণা না থাকলেও নিজের ‘আসন নিশ্চিতের’ দাবি করেন দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। সকালে ধানমন্ডিতে তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে নজিবুল বশর বলেন, সেদিনই (৪ ডিসেম্বর গণভবনের বৈঠক) ৫-৬টার কথা বলা হয়েছে। আমরা জানি, আমরা আছি। আমি জানি আমারটা আছে। আমাকে ৪ ডিসেম্বরই বলে দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X