কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে আল-ইলম ছাত্র কাফেলার পুরস্কার বিতরণী

আল-ইলম ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা
আল-ইলম ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারস্থ কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুমের আল-ইলম ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে কর্ণপাড়া জামিয়ার মুহতামিম আল্লামা মুহিউদ্দিন রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

তিনি বলেন, কোরআনের শিক্ষা যেহেতু সর্বোত্তম শিক্ষা তাই সরকারের কাছে আমাদের সবার দাবি, জাতীয় শিক্ষা কারিকুলাম তথা; স্কুল-কলেজ, ভার্সিটিসহ সব শিক্ষা ব্যবস্থায় কোরআনের সঠিক শিক্ষার ব্যবস্থা যেন করা হয় এবং শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিল করার জন্য সরকারের কাছে আমরা জোরদার দাবি জানাচ্ছি।

হেফাজতের মহাসচিব আরও বলেন, যদি কোরআনি শিক্ষা ব্যবস্থা এভাবে জাতির মাঝে ছড়িয়ে দেওয়া না যায় তাহলে এ দেশের শিক্ষা ব্যবস্থায় ধস নামবে। স্বাধীনতা অর্জনের ৫২ বছর পরও জাতি আবার সেই পরাধীনতার শিকলে আটকে যাবে। তাই সরকারের উচিত ১৬ ডিসেম্বরের এই বিজয়কে কোরআনের শিক্ষার মাধ্যমে দীর্ঘায়িত করা।

সভাপতির বক্তব্যে আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেন, হক্বানী উলামা-মাশায়েখ সর্বদাই স্বাধীনচেতা ও সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে ইতিহাসের পাতায় অম্লান হয়ে রয়েছেন। যুগে যুগে দেশ ও জাতির মুক্তি ও স্বাধীনতার লক্ষ্যে হক্কানী উলামায়ে কেরাম আজীবন সংগ্রাম করেছেন। অত্যন্ত নিঃস্বার্থভাবে তারা দেশ ও জাতির কল্যাণের নিমিত্তে নিজেদের মূল্যবান সময় ও জীবন উৎসর্গিত করেছেন। ১৮৩১ সালের বালাকোটের যুদ্ধ, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ, বিংশ শতাব্দীর শুরুর দিকের রেশমী রুমাল আন্দোলন, খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনসহ ১৯৪৭ সালের ইংরেজ খেদাও আন্দোলন এরই উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও হক্কানী উলামায়ে কেরামের অবদান কোনোক্রমেই শূন্য ছিল না।

মুফতি আহসান মাহবুবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা আশরাফ মাসরূর, মাওলানা আফসার মাহমুদ, মুফতি আলী আকরাম, মুফতি সুহাইল আহমাদ, মুফতি আব্দুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মুফতি উবাইদুল্লাহ, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা ইসমাঈল, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা সালাহউদ্দীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X