কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের নির্বাচনে যাওয়ার ঘোষণা হিরো আলমের

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে হিরো আলম। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে হিরো আলম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে আবারও নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। তিন দফা নির্বাচন করেছি, তখনো আমাকে মারধর করা হয়েছে। এবারও হামলা হবে, মারধর হবে।’

হিরো আলম তার বক্তব্যে বলেন, ‘আমি প্রার্থিতা উইথড্র করব বলেছিলাম, কেন উইথড্র করতে চাইছি? এই যে পাতানো নির্বাচন। সারা দেশের লোকজন বলছে কেউ নির্বাচনে আসছে না, কেন আসছে না? যারা পাতানো নির্বাচন করছে, তারা সুবিধাভোগী আসনগুলো ভাগ করে নিয়ে নির্বাচন করছে। এভাবে নির্বাচন করে কোনো লাভ নেই। তাই বলেছিলাম, আমি আর নির্বাচন করব না, কারণ এই নির্বাচন করে আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি।’

তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আজকে প্রার্থিতা প্রত্যাহার করব। এখন আমি বলছি, আমার প্রার্থিতা প্রত্যাহার করব না।’

‘আপনারা নিশ্চয়ই বলবেন কেন করব না? আপনারাই হিরো আলমকে হিরো বানিয়েছেন এবং আপনারাই আবার হিরো আলমকে জিরো বানিয়ে দেন। আপনারাই বলেছেন, হিরো আলম টাকা খেয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে, মার খাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে। কিন্তু আমি এর আগেও নির্বাচন করেছি।’

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে আশরাফুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছেন হিরো আলম। ১৭ ডিসেম্বর প্রার্থী উইথড্র করবেন তিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X