কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভোট হবে কার কার মধ্যে, প্রশ্ন নজরুল ইসলাম খানের

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা

সরকারপন্থি ছাড়া কোনো রাজনৈতিক দল ওদের (সরকার) ‘পাঁতানো’ নির্বাচনে নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এক আলোচনা সভায় তিনি এই দাবি করে বলেন, খেলা চলছে, নির্বাচনী খেলা। আমার কাছে অবাক লাগে যে, এই শীতের দিনে মিছি মিছি এসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে ভোটের জন্য; কি করবে তারা? আরে ভোট হবে কার কার মধ্যে? সরকারপন্থি ছাড়া আর কোনো রাজনৈতিক দল এই নির্বাচন অংশ নিচ্ছে? একটাও না। হয় সরকারি দল না হয় তাদের ১৪ দলীয় জোট, না হয় মহাজোট, আর না হয় তাদের তৈরি করা কয়েকটা রাজনৈতিক দল।

নজরুল ইসলাম খান বলেন, এসব না করে খুবই ভালো হতো যদি চারজন প্রার্থী থাকত চারটা নৌকা, একটাতে সই আছে... সবই তো নৌকা। হয়ে যাবে। আসলে কারা কারা জিতবে নির্বাচনে... এটা তো আগামীকালই (সোমবার) জানা যাবে, জানা যাবে কোন সিটে কে? এই মিছে মিছি এই গরিব দেশে যেখানে না খেয়ে থাকে, যেখানে কর্মহীনের সংখ্যা এত, যেখানে ভূমিহীনের সংখ্যা এত, যেখানে মানুষ কষ্ট করছে সেখানে প্রায় ২ হাজার কোটি টাকা কেনো মিছি মিছি খরচ করছেন?

বিএনপি এ রকম খেলায় যায় না মন্তব্য করে তিনি আরও বলেন, এই যে খেলা, একজন মন্ত্রী নাকি বিএনপিকে বলেছেন, আপনারা যোগ দেন আর আমরা জেলখানা থেকে সবাইকে ছেড়ে দেই। আরে ভাই, এটা বললে হবে? বিএনপি এই খেলায় কখনো অংশ নেয় না। আমরা কখনো দাবিও করি নাই, আপনারা পদত্যাগ করেন আমরা ক্ষমতায় বসব; নো। আমরা বলেছি, আপনারা পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক অবাধ সুষ্ঠু নির্বাচন। সবাই অংশগ্রহণ করুক জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি আগামী দিনে আমরা একই কথা বলব। আপসের কোনো জায়গা নেই গণতন্ত্র ও দেশ শাসনের প্রশ্নে। জনগণ যেটা সমর্থন করবে সেটা আমরা করব। সেই গণতন্ত্র না হওয়া পর্যন্ত এই লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ।

জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা হয়। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় পেশাজীবী নেতা ডা. আব্দুল কুদ্দুস, রুহুল আমিন গাজী, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অ্যাডভোকেট ফজলুর রহমান, আবদুল হাই শিকদার, ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক লুতফর রহমান, ড. শামসুল আলম, অধ্যাপক কামরুল আহসান, মো. শহীদুল ইসলাম, সৈয়দ আবদাল আহমেদ, মোসলেহ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X