কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে বরণে প্রস্তুত সিলেট

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভাস্থল। ছবি : সংগৃহীত
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভাস্থল। ছবি : সংগৃহীত

আজ সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত শেষে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার।

শেখ হাসিনা সর্বশেষ ২০২২ সালের ২১ জুন বন্যাকবলিত সিলেটের মানুষের দুঃখ-দুর্দশার করুণ চিত্র দেখতে হেলিকপ্টারযোগে এই বিভাগে আসেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুরের আগেই বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বেলা দুইটায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এদিকে সিলেটে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বিভাগের চার জেলার নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৯৮১ সালের ২৯ মে শেখ হাসিনা প্রথমবার সিলেট সফরে আসেন। সে সময় তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেন।

এদিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভাস্থল পরিদর্শন করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় নেতারা জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জনসভা মঞ্চ ও মাঠের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন ও স্থানীয় নেতাদের সাথে কথা বলেন।

জনসভাস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সব প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সিলেট আমাদের পুণ্যভূমি, এই পুণ্যভূমি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন। সিলেটবাসীকেও তিনি অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর কবির নানক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে নানক বলেন, আলিয়া মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এ জনসভার মধ্য দিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সব কয়টি আসন সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X