কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামিক ফ্রন্টের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : কালবেলা
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : কালবেলা

আলোচনা সভা ও কেককাটাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগরের উদ্যোগে আলোচনা সভা হয়।

ইসলামিক ফ্রন্ট ঢাকা মহানগরীর সভাপতি মোশাররফ হোসেন হেলালীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এস এম তারেক হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি, নজরুল ইসলাম, মুনছুর আলম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রাধানিয়া, সহসাধারণ সম্পাদক, মুহাম্মদ হানিফ, আব্দুল খালেক, অর্থ সম্পাদক মুহাম্মদ বাছির ও প্রচার সম্পাদক আবু নোমান প্রমুখ।

আলোচনাকালে ইসলামিক ফ্রন্ট ঢাকা মহানগরের সভাপতি মোশাররফ হোসেন হেলালী বলেন, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন সর্বপ্রকার জাতীয় অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে। দুর্নীতি দেশে এখন মহামারিতে রূপ নিয়েছে। ফলে জাতীয় সম্পদের লুটপাট এবং অর্থ পাচারে মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই থামছে না। জাতীয় জীবনে ক্রমাগত সৃষ্টি হচ্ছে মাফিয়া, লুটেরা শ্রেণি। যা এখনই রুখতে হবে।

তিনি বলেন, দেশের শিক্ষাঙ্গনসহ সর্বত্র সন্ত্রাসের অভয়ারণ্য। কালোবাজারি তথা অবৈধ সিণ্ডিকেটের দখলে ব্যবসা-বাণিজ্য। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এসবের মূলোৎপাটন জরুরি। তবে জাতীয় জীবনে সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠায় অহর্নিশ প্রয়াস অব্যাহত রেখেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। সুদীর্ঘ আড়াই যুগেরও বেশি সময় ধরে গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে এ সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X