কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে মতিঝিলে যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

অবরোধ সফলে মতিঝিলে পৃথক বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবরোধ সফলে মতিঝিলে পৃথক বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সকাল-সন্ধ্যা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। ১২তম দফায় আজকের অবরোধ সফলে রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশন ও রাজউক ভবনের পাশে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে এই অবরোধ পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে মতিঝিলে মেট্রোস্টেশন এলাকায় যুবদলের মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. মহসীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, শাহ আলম চৌধুরী, আবদুল জব্বার খান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, সদস্য কাউসার সরকার মামুন, খলিল মৃধা, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া অবরোধের সফলে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলের শিল্প ব্যাংক ভবন থেকে দৈনিক বাংলা অভিমুখে যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল হয়।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসাধারণ সম্পাদক এমরান হোসেন মানিক, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোসাব্বির সাফি, সদস্য হাবিবুর রহমান হাবিব, সদস্

কায়সার কাদের সরকার মামুন, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, আব্দুল মালেক, মহানগর দক্ষিণের রেজাউল করিম রিয়ন, আল আমীন হোসাইন, আমজাদ হোসেন খোকন,আব্দুল মোতালেব, টিপু সুলতানসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১০

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১১

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১২

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৩

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৪

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৫

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৭

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৮

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৯

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

২০
X