কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। এতে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের এ প্রথম টি-টোয়েন্টি জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

দেশের মাটিতে আগে ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ১৩৪ রানের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনার ইঙ্গিত দেন রনি তালুকদার। টিম সাউদির করা প্রথম ওভারে ছক্কা হাঁকান তিনি। কিন্তু ৭ বলে ১০ রান করে অ্যাডাম মিলনের শিকার হন ডানহাতি এই ওপেনার। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুতগতিতে রান তুলছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ১৪ বলে ১৯ রান তোলার পর জিমি নিশামের শিকার হন বাংলাদেশ অধিনায়ক। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪২ রান তুলে জয়ের আশা জাগিয়ে তোলেন বাংলাদেশের ব্যাটাররা।

তবে দলীয় ৬৭ রানে বেন সিয়ার্সকে আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হন সৌম্য সরকার। ১৫ বলে ২২ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর লিটন দাসকে নিয়ে তাওহীদ হৃদয় ২৯ রানের জুটি গড়েন। ১৮ বলে ১৯ রান করে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের শিকার হন হৃদয়। পরের ওভারে টিম সাউদি আফিফ হোসেনকে (১) ফেরালে প্রথমবারের ম্যাচে চাপে পড়ে বাংলাদেশ।

তবে এক প্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেন ওপেনার লিটন দাস। শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন এই উইকেটকিপার-ব্যাটার। এ ছাড়া মেহেদী হাসান করেন ১৯* রান।

এর আগে নেপিয়ারে শেষ ওয়ানডেতে জয়ের সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের লক্ষ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ম্যাচে দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে মেহেদী হাসানকে খেলানো হয়। আর অভিষেক হয় তানজিম হাসান সাকিবের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X