কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
জামালপুরে যুবদলের গণসংযোগ

জনগণ ভোট বর্জন করে অনাস্থা জানাবে

জনগণ ভোট বর্জন করে অনাস্থা জানাবে

বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে জামালপুর শহরের মেইন রোডের সকালবাজার তমালতলা এলাকায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত পালন করা হয়। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে মো. সোহেল রানা খান বলেন, রাজনৈতিক দমন-পীড়নের মধ্য দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোকে বাইরে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ফের আরেকটি একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু এবার দেশে কোনো প্রহসনের নির্বাচন হবে না। জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না। আগামী ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না। তারা একতরফা ভোট বর্জন করবে। এর মধ্য দিয়ে জনগণ এই সরকারের প্রতি তাদের অনাস্থা প্রকাশ করবে।

তিনি আরও বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন চলছে। দমন-পীড়ন চালিয়ে এই আন্দোলন স্তব্ধ করা যাবে না। চলমান আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে।

এর আগে বিএনপির ডাকে দ্বিতীয় ধাপের প্রথম দিন এবং প্রথম ধাপের গণসংযোগ কর্মসূচিতেও জামালপুরে লিফলেট বিতরণ করা হয়। জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে এই কর্মসূচি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X