কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লাঙল ফেলে নৌকায় উঠলেন তিন শতাধিক নেতাকর্মী

সালমান এফ রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দিলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী। ছবি : কালবেলা
সালমান এফ রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দিলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী। ছবি : কালবেলা

ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলালের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ভাষ্য—বর্তমান সরকারের উন্নয়নে ‘অভিভূত’ হয়ে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা যোগদান করেন।

যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন : ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জাতীয় মাহিলা পার্টির ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেশমী আক্তার, জাতীয় যুব সংহতির নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন ও জাতীয় যুব সংহতি নবাবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান৷ সদ্য যোগ দেওয়া রেশমী আক্তার ও খন্দকার নুরুল আনোয়ার বেলাল তাদের বক্তব্যে বলেন, জাতীয় পার্টির কর্মকাণ্ডে আমরা বিরক্ত। তাই কাঁধ থেকে লাঙল ফেলে দিয়ে আজ নৌকায় উঠলাম। আমাদের প্রিয় নেতা সালমান এফ রহমানের সঙ্গে থেকে আওয়ামী লীগের জন্য কাজ করব। আসন্ন নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা। ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেন, নবাবগঞ্জের অভূতপূর্ব উন্নয়নে এ অঞ্চলের মানুষ যারপরনাই খুশি। আজ যোগ দেওয়া নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয়ে নিরলস কাজ করে যাবেন বলে আশা করি।

অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথা জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

এ সময় দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতি করা এসব নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করে উচ্ছ্বাস প্রকাশ করেন। জাতীয় পার্টিতে অবহেলিত এসব নেতাকর্মীরা তুলে ধরেন তাদের আক্ষেপের কথা।

অনুষ্ঠানে ৭ জানুয়ারির নির্বাচনে সবাইকে নিয়ে ভোট দেয়ারও আহ্বান জানান সালমান এফ রহমান। নিজ দলের নেতাকর্মীদের জাতীয় পার্টির অংশগ্রহণ করা নেতাকর্মীদের সহযোগিতার করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X