কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘একতরফা’ নির্বাচনে গণতন্ত্রকে দাফন করতে চায় সরকার : গণঅধিকার পরিষদ

সোমবার রাজধানীতে লিফলেট বিরতণ ও গণসংযোগ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সোমবার রাজধানীতে লিফলেট বিরতণ ও গণসংযোগ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে গণঅধিকার পরিষদ।

সোমবার (১ জানুয়ারি) কাকরাইল মোড় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে দলটি। এরপর কাকরাইল, সেগুনবাগিচা এলাকায় লিফলেট বিরতণ ও গণসংযোগ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত পথসভায় গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমরা প্রধানমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ দিতে পারি যে, তিনি টানা চতুর্থবারের মতো একটি কর্তৃত্ববাদ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা তাকে আরও ধন্যবাদ দিতে চাই যে, তিনি অবকাঠামো উন্নয়ন করেছেন। কিন্তু উন্নয়ন মানে কি শুধুই মেট্রোরেল, ব্রিজ, কালভার্ট? জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন কোথায়? আওয়ামী লীগ গণতন্ত্রকে ১৪ ও ১৮ সালে গলাটিপে হত্যা করেছে। যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসল, সেটি কেন ১১ সালে বাতিল করল? কারণ তারা দেখেছে নিরপেক্ষ সরকারের অধীনে বারবার ক্ষমতায় আসা যায় না। এইবার ২৪ সালের ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্রের দাফন করতে চায়, কিন্তু এ দেশের জনগণ সেটি হতে দিবে না।

দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসন থেকে এ দেশের মানুষ মুক্তি চায়। এই সরকারের পাতানো নির্বাচনে এখন পর্যন্ত ৯ জন খুন এবং আহত হয়েছেন ১ হাজারের অধিক। শুধু গত ডিসেম্বর মাসেই ১৫ জন রাজনৈতিক কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছেন। রিমান্ডের নামে নির্যাতন করে হত্যা করা হয়েছে ৬ জনকে। এভাবে একটি দেশ চলতে পারে না। তাই দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে এই স্বৈরাচার সরকারকে যে কোনো মূল্যে বিদায় করতে হবে। তবেই মিলবে মুক্তি।

উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান বলেন, জনসমর্থনহীন সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে ভোট ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে গণতন্ত্রকে হত্যা করছে। জনগণ একতরফা এই ভুয়া নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আমাদের নতুন বছরের অঙ্গীকার, মুক্ত করব স্বৈরাচার।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাড. নাজিম উদ্দিন।

গণসংযোগে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য জসিম উদ্দিন আকাশ, সহ-সভাপতি বিপ্লব কুমার পোদ্দার, ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়া, ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X