কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জীবন দিয়ে হলেও আপনার নিরাপত্তা নিশ্চিত করব : বাবলা

সোমবার রাজধানীর শ্যামপুর হাইস্কুল রোডে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা
সোমবার রাজধানীর শ্যামপুর হাইস্কুল রোডে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা

ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ব্যক্ত করছে। আমি এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। জনগণ চায় এই আসনে আবারও লাঙ্গল মার্কা নির্বাচিত হোক। তারা শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিরাপত্তা চায়। অবাধ ও সুষ্ঠু ভোট হলে ঢাকা-৪ আসনে লাঙ্গলের জয় নিশ্চিত।

সোমবার (১ জানুয়ারি) শ‌্যামপুর হাইস্কুল রোডে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে দিনব্যাপী শ্যামপুর শিল্পাঞ্চল, ঢাকা ম্যাচ, পোস্তগোলা, জুরাইন রেলগেইট, বিক্রমপুর প্লাজা, দোলাইপাড় ও মীর হাজিরবাগে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বাবলা।

এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে আবারও নির্বাচিত করেন, তাহলে এলাকার জনগণকে পূর্বের ন্যায় আমার পরিবারের সদস্যদের মতো আপনার ছায়া দিয়ে রাখব। নিজের জীবন দিয়ে হলেও আপনার নিরাপত্তা নিশ্চিত করব।

গণসংযোগকালে বাবলার সাথে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীনসহ শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X