কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনের আহ্বানে বাঘারপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ

ভোট বর্জনে যশোরের বাঘারপাড়ায় যুবদলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
ভোট বর্জনে যশোরের বাঘারপাড়ায় যুবদলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে যশোরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতারা। জেলার বাঘারপাড়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের নেতৃত্বে এ গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ জানুয়ারি) বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে ‘তামাশা মঞ্চস্থ’ হতে যাচ্ছে। সরকারের এই নির্বাচনী তামাশা সম্পর্কে জনগণ অবগত। ভোটারদের বলব, আপনারা এ নির্বাচনী তামাশার অংশ হবেন না। ৭ তারিখে ভোটকেন্দ্রে যাবেন না।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে টি এস আইয়ুবের সঙ্গে বাঘারপাড়া উপজেলা এবং জামদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগেও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক করেন টি এস আইয়ুব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১০

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১১

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১২

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৩

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৪

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৫

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৬

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৭

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৮

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

২০
X