কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১১:২২ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাগ-বাটোয়ারার নির্বাচনে না যাওয়াই বিএনপির বিজয় : টুকু

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে এখন একটি ভাগ-বাটোয়ারা, পাতানো নির্বাচন চলছে। ডামি এই নির্বাচন বয়কট করার মধ্য দিয়েই বিএনপির বড় বিজয় অর্জিত হয়ে গেছে। কারণ, জনগণ ইতোমধ্যেই প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। খুব শিগগিরই জনগণের আন্দোলনে এই সরকারের পতন হবে।

ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি টুকু বলেন, ৭ জানুয়ারির একতরফা ভোট বর্জনের আহ্বানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের কার্যক্রম চলছে। বিএনপির এই জনসম্পৃক্ত কার্যক্রমে দেশের মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপিকে সঠিক নেতৃত্ব দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদসহ শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X