কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনে জনমত গড়তে যুবদলের লিফলেট বিতরণ

যুবদলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
যুবদলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বিএনপি ঘোষিত গণসংযোগের পঞ্চম দফার দ্বিতীয় দিনে বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জামালপুর কাচারিপাড় বটতলা এলাকায় দলটির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে মো. সোহেল রানা খান বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ হতে যাচ্ছে। এখানে নৌকার পাশাপাশি অন্য প্রার্থীরাও আওয়ামী লীগের। অন্য দলগুলোও সরকারের সাথে সমঝোতা করে নির্বাচন করছে। জনগণ সরকারের এই ‘নির্বাচনী তামাশা’ সম্পর্কে ইতোমধ্যেই অবগত। সুতরাং ৭ জানুয়ারি তারা ভোট বর্জনের মধ্য দিয়ে এই সরকার ও একতরফা নির্বাচনের প্রতি চূড়ান্ত অনাস্থা প্রকাশ করবে।

কর্মসূচিতে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগেও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মো. সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X