কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনে যশোরের শার্শায় বিএনপির লিফলেট বিতরণ

ভোট বর্জনে যশোরের শর্শায় বিএনপির নেতৃবৃন্দের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
ভোট বর্জনে যশোরের শর্শায় বিএনপির নেতৃবৃন্দের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে যশোরের শার্শায় বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে গণসংযোগ এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

গণসংযোগের পঞ্চম দফার দ্বিতীয় দিনে বুধবার (৩ জানুয়ারি) উপজেলার শার্শা ইউনিয়নের নাভারন বাসস্ট্যান্ড এবং বাগাআচড়া বাজারে ভোট বর্জনের আহ্বান জানিয়ে এই এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

পথসভায় মফিকুল হাসান তৃপ্তি বলেন, আগামী ৭ জানুয়ারি এই সরকারের নির্বাচনী তামাশা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। জনগণকে বলবো, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনী তামাশা বর্জন করুন। ৭ জানুয়ারি আপনারা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। একতরফা ভোট বর্জনের মধ্য দিয়ে এই সরকার ও নির্বাচনকে প্রত্যাখ্যান করুন।

এ সময় উপস্থিত ছিলেন- শার্শা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, আসাদুজ্জামান, বেনাপোল যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আ. হক, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর রহমান নেদা, বাগাআচড়া ইউনিয়নের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, কায়বা আহ্বায়ক তাজউদ্দিন, শহিদুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. আহাদ, বিএনপি নেতা আলম, আ. মতিন, ছাত্রদল নেতা যুগ্ম আহ্বায়ক বিপ্লব আহমেদ, রনি আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১০

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১১

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১২

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৩

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৪

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৫

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৬

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৭

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৮

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৯

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

২০
X