কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভিসানীতির তোয়াক্কা করেন না শেখ হাসিনা : ওবায়দুল কাদের

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

স্যাংশন, নিষেধাজ্ঞা সবই ভুয়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ভিসানীতি তোয়াক্কা করে না। তিনি একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় করে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অপেক্ষায় আছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন-নিষেধাজ্ঞা আসবে। এ ছাড়াও বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করতে তারেক রহমান টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছেন।

ছাত্রলীগকে উদ্দেশ্য করে কাদের বলেন, ছাত্রলীগের সাধারণ সভায় শুধু ছাত্রলীগ থাকবে কিন্তু সাধারণ ছেলেমেয়েরা থাকবে না, সেটা অর্থহীন। ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে আকর্ষণীয় করতে মেধা, সাহস, পড়াশোনা, চলাফেরা, পোশাক পরিচ্ছেদে স্মার্ট হয়ে। ১৯৪৮ সাল থেকে শুরু করে গতানুগতিক ভাষণ দিতে পারা মানে স্মার্ট নয়। এসব এখন আর কেউ শুনে না।

তিনি আরও বলেন, মেধাবী ছেলেমেয়েদের রাজনীতিতে আনতে হবে। ভালো লোকেরা রাজনীতিতে না আসলে দেশের রাজনীতি মূল্যহীন, মেধাহীন ও চরিত্রহীন হয়ে পড়বে। রাজনীতিতে চরিত্রবানদের আসতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগকে নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। রাত ৯টা পর্যন্ত আওয়ামী লীগের অফিসে আড্ডা দিলে হবে না। তখন পড়াশোনা করো, যতই পড়বে, ততই শিখবে, ততই নেতৃত্বের যোগ্যতা অর্জন হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১০

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১১

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১২

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৩

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৪

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৫

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৭

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৯

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

২০
X