কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

শেষ দিনে ৬টি জনসভা ও ২টি গণমিছিল করেছে বাবলা

লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বিরামহীন প্রচারণা চালিয়েছেন ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা
লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বিরামহীন প্রচারণা চালিয়েছেন ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি : কালবেলা

নির্বাচনী প্রচারের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বিরামহীন প্রচারণা চালিয়েছেন ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তিনি ৬টি পথসভায় বক্তব্য রাখেন। এ ছাড়াও লাঙ্গলের সমর্থনে দুটি বিশাল নির্বাচনী মিছিলে নেতৃত্ব দেন।

সকালে নগরীর ধোলাইপাড় মোড়ে, বেলা ১২টার সময় পোস্তগোলা আলম মার্কেট, দুপুরে শ্যামপুর শিল্পাঞ্চলের ৮ নং সড়কে, বিকালে শ্যামপুর মডেল থানা রোড, সাউথ ইস্ট হাসপাতালের সামনে, সন্ধ্যায় ঢাকা ম্যাচ এবং রাতে জুরাইন এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এ ছাড়াও বেলা ১১টার সময় মীর হাজিরবাগ এবং রাত ৭টায় শ্যামপুর শিল্পাঞ্চল কয়েক সহস্রাধিক নেতাকর্মীদের লাঙ্গলের পক্ষে প্রচার মিছিল করেন বাবলা।

এ সময় বাবলা বলেন, জনগণের ভোট ছিনতাইয়ের চেষ্টা করা হলে তার জন্য কাফফারা দিতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র আমরা জনগণকে সাথে নিয়ে ৬ তারিখ রাত থেকেই পাহাড়া দিব। যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না তারা অসৎপথ অবলম্বন করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, সাবধান হয়ে যান। আমরা বানের পানিতে ভেসে আসিনি। সুষ্ঠু ভোটের যারা অন্তরায় তাদের প্রতিহত করতে ভোটাররা প্রস্তুত।

দিনব্যাপী গণসংযোগকালে বাবলা সাথে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম মহাসচিব আমির উদ্দিন আহমেদ ডালু, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শারফুদ্দিন আহমেদ সিপু, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শাহনাজ পারভীন, শাহ ইমরান রিপনসহ শ্যামপুর-কদমতলী থানা জাপা ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X