কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের দিন বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রোববার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

শনিবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এ ঘোষণা দেন।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গতকাল (শুক্রবার) রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। আমরা আগেই বলেছি, এ রকম নানা নাশকতার ঘটনা ঘটছে। এ নাশকতাগুলো কারা ঘটাচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে। নাশকতাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সরকার নানা রকম ষড়যন্ত্র করছে এবং তার দায় বিরোধী দলের আন্দোলনের ওপর চাপিয়ে দিচ্ছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক বলেন, এ সরকারের পদত্যাগ এবং একটা বিশ্বাসযোগ্য নির্বাচন, মানুষের ভোটের অধিকারের দাবি ইতোমধ্যে একটি গণদাবিতে পরিণত হয়েছে। আগামীকাল মানুষ ভোট দিতে যাবে না। মানুষ এ ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করবে।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X