কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সংলাপে বসবে সরকার, তবে...

আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত
আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের সঙ্গে সংলাপ হবে।

বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়কমন্ত্রী নাইজেল হাডলস্টন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু ও ভালো করা যায়, এ নিয়ে সংলাপ তাদের সঙ্গে হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছে—এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।

তিনি বলেন, বাণিজ্য ও ব্যবসা নিয়ে ৯০ শতাংশ কথা হয়েছে। তবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে রাজনীতি নিয়ে কথা হয়েছে। ইউকে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে, এটা তার প্রমাণ। আমরা সংলাপে রাজি, তবে তাদের বলতে হবে তারা নির্বাচনে আসবেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ফ্রি ফেয়ার ইলেকশন চায়, ডায়ালগ চায়; গঠনমূলক সংলাপে প্রস্তুত, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কেয়ারটেকার গভর্মেন্ট নিয়ে আলেচনা হবে না। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার।

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারবাস কিনতে চায়, সে বিষয়ে কথা হয়েছে। জিএসপির পর ডিসিটিএস স্কিম বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। শুল্ক সুবিধা ঘিরে এর থেকে বড় শিল্পের পাশাপাশি সুবিধা পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১০

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১১

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১২

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৩

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৪

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৫

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৭

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৮

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৯

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

২০
X