কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের দিন বিএনপি কার্যালয়ের পরিস্থিতি

বিএনপির দলীয় কার্যালয়ের সামনের অবস্থা। ছবি : কালবেলা
বিএনপির দলীয় কার্যালয়ের সামনের অবস্থা। ছবি : কালবেলা

দেশের ২৯৯ আসনে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে এ নির্বাচন বর্জন করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এমনকি এ দিন দলটি নিজেদের কর্মসূচিও রেখেছে।

দলীয় কর্মসূচি থাকলেও রোববার (৭ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। দলটি ভোট বর্জন করে হরতালের ডাক দিয়েছে আজ। তবে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান থাকলেও সেখানে কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।

সরেজমিনে বেলা ১১টায় দেখা যায়, আগের দিনগুলোর মতো আজও দলীয় কার্যালয়ে তালা ঝুলছে। মূল ফটকের সঙ্গে থাকা চেয়ারসহ সরঞ্জামে ধুলার আস্তরণ জমেছে। কার্যালয়ে নেতাকর্মীদের কারো দেখা মেলেনি।

কার্যালয়ের সামনে পুলিশের পাশেই এক বৃদ্ধাকে সরকারের বিরুদ্ধে প্রলাপ বকতে শোনা যায়। ওই নারী পুলিশের উদ্দেশে আমাকে গ্রেপ্তার করেন বলে প্রলাপ বকছেন। কার্যালয়ের সামনে পুলিশ ছাড়াও তাদের একটি গাড়ি দেখা গিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সকাল থেকে কার্যালয় এলাকায় কোনো নেতাকর্মীদের দেখা যায়নি।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। এরপর থেকে আজ ৭ জানুয়ারি পর্যন্ত ৭১ দিন ধরে তালাবদ্ধ রয়েছে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ ভোটের দিনেও একই অবস্থা দেখা গিয়েছে। আশপাশে দায়িত্ব পালন করছেন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয় নিয়ন্ত্রণে নেওয়ার দাবি অস্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X