কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এলাকার মানুষ আনন্দ উৎসব করতে করতে ভোট দিতে আসছেন : নিখিল 

ভোটের পর কথা বলছেন নিখিল। ছবি: কালবেলা
ভোটের পর কথা বলছেন নিখিল। ছবি: কালবেলা

ঢাকা-১৪ আসনের নৌকার প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, এলাকার মানুষ আনন্দ উৎসব করতে করতে ভোট আসছেন। পাশাপাশি ওনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এছাড়াও তিনি এই আশাবাদ ব্যক্ত করেন যে শেষ পর্যন্ত একটা সুষ্ঠ পরিবেশ ভোট কেন্দ্রে থাকবে।

রাজধানীর মিরপুরের বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভোট দেন তিনি। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিখিল জানান, সবাই মিলে আমরা একটা উৎসবমুখর পরিবেশে দেশ ও জাতির স্বার্থে আমরা একটি সুন্দর নির্বাচন বিশ্ববাসিকে দিতে চাই এবং বাংলাদেশকেও দিতে চাই।

অন্য প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, যারা অভিযোগ করেছে যে আমার কর্মীরা তাদের এজেন্ট বের করে দিচ্ছে তাদেরকে জিজ্ঞেসা করুন কোন বুথ থেকে আমার কর্মীরা তাদের এজেন্টকে কখন বের করে দিয়েছে।

মহানগর উত্তর আওয়ামী লীগের অভিযোগে তিনি বলেন, যদি মহানগর উত্তরের নেতাই হবেন বা আওয়ামী লীগ করবেন তাহলে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামির আপন ভাগিনা কেটলি মার্কা প্রতীকে নির্বাচন করতে পারতেন না।

প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে তিনি বলেন, আমি অনুরোধ করবো যারা যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকলেরই পূতপবিত্র দায়িত্ব এই নির্বাচনটি দেশ বিদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যেন বঙ্গবন্ধু কন্যা সরকার, নির্বাচন কমিশন এবং দেশকে প্রশ্নবিদ্ধ করতে না পারে আমরা সেদিকে সজাগ থাকবো। আমাদের এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে দেশ প্রশ্নবিদ্ধ হয়।

জয়ের আশার বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার প্রতীক নৌকা প্রতীক। এই নৌকাই বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড়িয়েছে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে। অতএব এদেশের মানুষ নৌকা ব্যতিত অন্য কোনো প্রতীকে ভোট দিবে বলে আমি আশা করি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X