কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে : বিপিপি

রোববার দুপুরে রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ পিপলস পার্টি। ছবি : কালবেলা
রোববার দুপুরে রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ পিপলস পার্টি। ছবি : কালবেলা

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আব্দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী তামাশা জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা ‘আমি আর মামুরা’ মার্কা নির্বাচনের ভোট বর্জন করেছে। এর মধ্য দিয়ে জনগণ দেখিয়ে দিয়েছে- কোনো হুমকি-ধমকিতে তাদের দাবিয়ে রাখা যায়নি। এর মধ্য দিয়ে জনগণের বিজয় এবং সরকারের পরাজয় ঘটেছে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় এক মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

‘একতরফা’ ভোট বর্জনের আহ্বানে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে গণফোরাম (মন্টু)-বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) যৌথ উদ্যোগে এই মিছিল-সমাবেশ হয়।

আব্দুল কাদের বলেন, জনগণ প্রহসনের এই ভোট প্রত্যাখ্যান করেছে। সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে জনগণ ভোটদানে বিরত থেকেছে। আজ (রোববার) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও বলেছেন, ‘এই সরকার ভোট ডাকাতি করেছে’। আসলে জনগণ এই সরকারকে বয়কট করেছে। ভোটকেন্দ্রে তো গরু, ছাগল ছাড়া কোনো ভোটার যায়নি।

তিনি দাবি করেন, জনগণের এই নীরব ভোট প্রত্যাখ্যানে জাতির বিজয় এবং এই সরকারের পরাজয় ঘটেছে। এখন সরকারের উচিত, একতরফা ভোট বাতিল এবং অবিলম্বে পদত্যাগ করা।

এতে আরও বক্তব্য দেন- গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X