কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ আ.লীগ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে : সমমনা জোট 

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে সমমনা জোট। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে সমমনা জোট। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। দেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এই নির্বাচন ছিল ডামি নির্বাচন। সেখানে প্রার্থী, ভোটারসহ সবকিছুই ডামি ছিল। জাল ভোটের ডামি ও প্রহসনের এই নির্বাচনকে সমগ্র দেশবাসী বয়কট করেছে। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নির্বাচনকে নিয়ে হতাশা ব্যক্ত করেছে। ভোট বর্জন করে দেশের জনগণ আওয়ামী লীগের প্রতি অনাস্থা প্রদর্শন করেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ জানুয়ারির ‘একতরফা ডামি’ নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নির্বাচন বর্জন করায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জোট নেতারা।

ফরিদুজ্জামান বলেন, অনেকের ভোটার আইডি কার্ড নিয়ে এসে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছে। জনগণ সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের সকল অপকৌশলকে ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, ভোট প্রত্যাখ্যান করে দেশবাসী তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেছে। জনগণকে সঙ্গে নিয়ে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে বাকশালী সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করব।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ফুরিয়ে আসছে, তাই তাদের অন্যায় ও অবৈধ হুমকিকে পরোয়া করার কোনো কারণ নেই। আমরা দ্যর্থহীনভাবে জানাতে চাই, ভাতা কার্ড জব্দ করে কিংবা ভাতা না দেওয়ার হুমকি জনগণ পরোয়া করে না। তিলে তিলে মরার চেয়ে বীরের মতো শহীদ হতে প্রস্তুত গণতন্ত্রকামী জনতা।

বিক্ষোভ মিছিলে এনপিপির মহাসচিব মোসতাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমমেদ বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনডিপির মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেলসহ জোটের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১২

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৪

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৫

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৬

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৭

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৮

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৯

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

২০
X