কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নিয়ে পুলিশের নতুন নির্দেশনা

রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। পুরনো ছবি
রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। পুরনো ছবি

সর্বশেষ দুটি জাতীয় নির্বাচনের মতো এবারও দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে তাতে ঘোরতর আপত্তি জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘ দিন ধরেই কর্মসূচি পালন করে আসছে তারা।

এতদিন এসব কর্মসূচিতে বাধা দিতে দেখা গেলেও সম্প্রতি বিএনপি-জামায়াত জোটের প্রতি নমনীয়তা দেখাচ্ছে সরকার। এরইমধ্যে হঠাৎ করেই জামায়াতে ইসলামী বেশ সক্রিয় হয়ে উঠেছে। দলটির এই সক্রিয় হয়ে ওঠা নিয়ে পুলিশকে দেওয়া হয়েছে নতুন নির্দেশনাও।

পুলিশের অনুমতি নিয়ে গত ১০ জুন রাজধানীতে সমাবেশ করেছে জামায়াত। প্রায় এক দশক পর দলটির সমাবেশ করার অনুমতি পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়। জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি এমন সন্দেহ প্রকাশ করে বক্তব্য দেন। এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন সরকারি দলের নেতারাও।

ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র জানায়, জামায়াতের আগের আন্দোলনগুলোতে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের একটি তালিকা করছে পুলিশ। যদি তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেন, তবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। না হলে তারা তাদের মতো রাজনীতি করতে পারবেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘জামায়াতের প্রতি কেমন আচরণ করা হবে, এটি অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের কাছে নির্দেশনা আসার পর পুলিশের অন্য সব ইউনিটকে বলা হয়েছে তাদের গণহারে গ্রেপ্তার না করে নমনীয় আচরণ করতে। তবে সভা-সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি।’

অন্যদিকে জামায়াতের শীর্ষস্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখনও গণহারে ধরপাকড় করছে পুলিশ। তাদের আচরণের পরিবর্তন হয়েছে কি না, তা আগামী দিনে কর্মসূচি পালন করতে গেলে পরিষ্কার হবে।

জামায়াতে ইসলামীর অভিযোগ, ইতোমধ্যে তাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। গত ১২ বছরে নিহত হয়েছেন ২৯৪ জন কর্মী।

তবে কোনো দলের নাম উল্লেখ না করে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক মো. মনজুর রহমান বলেন, অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কোনো কর্মসূচি করলে পুলিশ কখনো বাধা দেয় না বরং সহযোগিতা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X