কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাঙালির চেতনা ও মূল্যবোধ জাগ্রত করতে হবে : বাহাউদ্দিন নাছিম

ঐতিহাসিক ‘ঢাকা ফটক (গেট)’ এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত
ঐতিহাসিক ‘ঢাকা ফটক (গেট)’ এর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে বাঙালির চেতনা ও মূল্যবোধ জাগ্রত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেছেন, ঢাকার সঙ্গে আমাদের অনেক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক বিষয় জড়িত। যেগুলো নিয়ে অনেক গবেষক, ইতিহাসবিদ কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটির মেয়র এ বিষয়গুলো রক্ষা করবেন। তিনি ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরার মধ্য দিয়ে বাঙালির চেতনা, মূল্যবোধ এবং ঐতিহ্যকে আরও জাগ্রত করতে সক্ষম হবেন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজার সংলগ্ন এলাকায় সংস্কার-পরবর্তী ঐতিহাসিক ‘ঢাকা ফটক (গেট)’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঢাকাসহ পুরো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করার একটি মহতী উদ্যোগ নিয়েছেন। সেজন্য তাকে অভিবাদন জানাই। ঢাকা সিটি করপোরেশনের মেয়র এমনই উদ্যোগ নেবেন, এটা খুবই স্বাভাবিক।

তিনি বলেন, মুনতাসীর মামুন স্যার বলেছেন, সেই স্বাভাবিক উদ্যোগ অনেক প্রচেষ্টা করেও তিনি কাউকে দিয়ে করাতে পারেননি। কিন্তু আমাদের বর্তমান মেয়র সেই স্বাভাবিক কাজটি দ্রুতগতিতে উদ্যোগ নিয়ে করেছেন। এটিই হলো স্বাভাবিকের ভেতরে অস্বাভাবিক কাজ। সুতরাং এই অস্বাভাবিক কাজটি আমাদের আগামী দিনের জন্য আরও করে যেতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X