কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘সার্টিফিকেট নয়, মনুষ্যত্ব অর্জনই প্রকৃত শিক্ষা’

সাতকানিয়া মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন আমিনুল ইসলাম আমিন। ছবি : কালবেলা
সাতকানিয়া মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন আমিনুল ইসলাম আমিন। ছবি : কালবেলা

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, শুধু সার্টিফিকেট নয় মনুষ্যত্ব অর্জনই প্রকৃত শিক্ষা। শুধু সার্টিফিকেটের মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা যায় না বলেই আমরা সমাজে অনেক বড় বড় সার্টিফিকেটধারীদের নানা অনিয়ম, অপকর্ম ও দুর্নীতিতে নিমজ্জিত হতে দেখি। অনৈতিক কর্মকাণ্ড করতে যাদের বিবেক বাঁধে না তারা আর যাই হোক শিক্ষিত হতে পারে না।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সূর্যের আলো দিনকে আলোকিত করে, চাঁদের আলো রাতকে আলোকিত করে কিন্তু মানুষের হৃদয়কে আলোকিত করতে পারে না। প্রকৃত শিক্ষাই কেবল মানুষের হৃদয়কে আলোকিত করে, মনোজগৎ কলুষ মুক্ত করে। প্রকৃত শিক্ষার আলোয় জীবনকে রাঙিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি জসিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষিবিষয়ক গোলাম ফারুক ডলার।

প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, বাবু মৃদুল কান্তি দাশ, আবুল কালাম, অ্যাডভোকেট মো. ইলিয়াস, সাইদুর রহমান দুলাল, আব্দুল আলিম, জাবেদ ইকবাল, ইয়াসিন আরাফাত লিলি তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার প্রসার ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের নিজেদের তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X