কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছাত্রদল নেতা তারিকের নেতৃত্বে লিফলেট বিতরণ

রাজধানীতে ছাত্রদল নেতা তারিকের নেতৃত্বে লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
রাজধানীতে ছাত্রদল নেতা তারিকের নেতৃত্বে লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

রাজধানীর পলাশী কাঁচাবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিকেলের বহির্বিভাগে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সহ-সভাপতি মো. সাব্বির হোসেন, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, কর্মী সায়মন জোবায়ের, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, কর্মী মো. মুরাদ হোসেন, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন, কর্মী শামীম মোল্ল্যা, হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রদলের কর্মী মো. আবু তাহের, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের কর্মী মো. অনিক হোসাইন সহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা পথচারী, দোকানদার, সাধারণ মানুষ ও রিকশাচালকদের হাতে লিফলেট তুলে দেন। এ সময় ঢাবি ছাত্রনেতা তারিক বলেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে মনে করেছে দেশটা তাদের জিম্মায় চলে গেছে। এজন্য তারা যা ইচ্ছা তাই করছে।

সরকারি সিন্ডিকেট তৈরি করে এই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনদুর্ভোগ সৃষ্ট করেছে দিনের পর দিন। মানুষ এখন তিনবেলা খেতে পারেনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১০

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১১

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১২

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৩

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৪

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৫

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৬

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৭

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৮

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

২০
X