মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : গণঅধিকার পরিষদ 

ঢাকায় র‌্যালি ও লিফলেট বিতরণ করে গণঅধিকার পরিষদ। ছবি : সংগৃহীত
ঢাকায় র‌্যালি ও লিফলেট বিতরণ করে গণঅধিকার পরিষদ। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশের নেতারা বলেছেন, বাংলাদেশের জনগণের মুক্তির পথ এখন একটাই সেটা হলো- বিদেশি ও প্রতিবেশীর আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। এর বিরুদ্ধে দেশপ্রেমিক সব জনগণকে রুখে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় আগ্রাসন বিরোধী র‌্যালি ও লিফলেট বিতরণ যোগ দিয়ে তারা এসব কথা বলেন। গত ৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিল ও প্রতিবেশী আধিপত্যবাদীদের পণ্য বর্জনের আহ্বানে গণঅধিকার পরিষদ এ কর্মসূচি পালন করে।

জাতীয় প্রেস ক্লাব থেকে কালভার্ট রোড হয়ে পুরানা পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় লিফলেট বিতরণের মধ্যেদিয়ে এ র‌্যালি শেষ হয়।

র‌্যালি শুরুর পূর্বে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, আগামী ঈদ হবে বাংলাদেশ জনগণের ঈদ, এই ঈদে আমরা কেউ আধিপত্যবাদীদের পণ্য ব্যবহার করব না। প্রতিবেশী দেশ আমাদের অক্টোপাসের মতো চুষে খাচ্ছে। তাদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া বাংলাদেশের জনগণের মুক্তির আর কোনো পথ নেই।

আমরা গণঅধিকার পরিষদ তাদের পণ্য বয়কটের ডাক দিয়েছি। ইতোমধ্যে আমাদের ডাকে জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমরা এই আন্দোলন বাংলাদেশ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির পথ এখন একটাই, প্রতিবেশীদের আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় না, আমরা গণঅধিকার পরিষদ সাহস নিয়ে রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি, লিফলেট বিতরণ করছি।

তিনি বলেন, আমরা জানি এ লড়াইয়ের পথ অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের পূর্বে অনেকেই জীবন দিয়েছে দেশের জন্য যার উজ্জ্বল উদাহরণ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। অনেককে গুম হতে হয়েছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে আজও গুম অবস্থায় আছে।

সংগঠনের নেতা তারেক রহমান বলেন, আমরা শত ঝুঁকি জেনেও দেশ ও জনগণের মুক্তির জন্য এই কঠিন লড়াইয়ে নেমেছি। ইনশাআল্লাহ আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলবে।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলপন আতাউল্লাহ, ইমামউদ্দিন, আরিফ বিল্লাহ, যুবনেতা সাকিব হোসাইন প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X