কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মসূচি ডেকেছে জিএম কাদেরপন্থিরা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আগামী ২ মার্চ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে যৌথসভা ডেকেছে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এ দিন বেলা ১১টায় রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথসভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। এতে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।

এর আগে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ আগামী ৯ মার্চ দলের দশম জাতীয় সম্মেলনের ডাক দেন। এতে কাদেরপন্থি অন্তত ছয়জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কাদেরপন্থি হিসেবে পরিচিত জাপার শীর্ষ নেতারা রওশনের দলে ভিড়তে শুরু করেন।

নেতৃত্ব নিয়ে জাপায় গৃহদাহ চলছে দীর্ঘদিন ধরেই। নির্বাচন ঘিরে এ সংকট আরও তীব্র হয়। নিজেদের লোকদের মনোনয়ন না দেওয়ায় অনুসারীদের নিয়ে সংসদ নির্বাচন বর্জন করেন রওশন এরশাদ। এরপর ফল বিপর্যয়সহ নানা অভিযোগ এনে জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগ দাবি করেন বিভিন্ন আসনে জাপা থেকে অংশ নেওয়া প্রার্থীরা।

বনানী চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভও করেন। ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে বেশ কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করেন জিএম কাদের। তারা রওশনের দলে ভিড়তে শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে পৃথক দল ঘোষণা করেন রওশন। আগামী ৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের তারিখ ঘোষণা করেন সাবেক এ বিরোধীদলের নেতা। আসছে ২৪ ফেব্রুয়ারি দলের বর্ধিত সভাও ডাকা হয়েছে। এ সভায় ৬৪ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X