কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন ফারাজ করিম, কনে কে?

ফারাজ করিম চৌধুরী ও আফিফা আলম। ছবি : সংগৃহীত
ফারাজ করিম চৌধুরী ও আফিফা আলম। ছবি : সংগৃহীত

সময়ের আলোচিত ফারাজ করিম চৌধুরী। হরহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে আলোচনা শুরু হয়। এবার আলোচনা চলছে তার বিয়ে নিয়ে। জানা গেছে বিয়ের পিঁড়িতে বসেছেন ফারাজ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি শরিয়া মতে অনুষ্ঠিত হয়েছে ফারাজ করিম চৌধুরীর আকদ।

বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই নিশ্চিত করেছেন ফারাজ। যেখানে তিনি লিখেছেন, আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকার মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী আমি ফারাজ করিম চৌধুরীর সঙ্গে আফিফা আলমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামী ১ মার্চ ২০২৪ সন্ধ্যা ৭টায় বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসার কথা রয়েছে ৷ ওইদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত (চট্টগ্রাম রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়ি)।

তবে এখন প্রশ্ন হলো কনে কে? জানা গেছে, রংপুরের একটি সাধারণ পরিবারের তরুণীকে বিয়ে করছেন ফারাজ। এ তরুণ দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেন। ফেসবুকেও রয়েছে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার।

প্রসঙ্গত, ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ফারাজ করিম চৌধুরী। চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান তিনি। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১০

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১১

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১২

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৩

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৪

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৫

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৬

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৭

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৮

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৯

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X