কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশি হামলার নিন্দা জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, লুটেরা সরকারের এ হামলা প্রমাণ করে তারা জনগণের সম্পদ লুটপুটে খাবে, বিদেশে অর্থপাচার করবে কিন্তু এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে দেওয়া হবে না। এই হামলার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এ হামলা প্রকৃতপক্ষে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচারের ওপর চরম আঘাত।

তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্রের ফাঁকা বুলি আওড়ালেও তাদের কার্যক্রমের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। ডামি সরকার বিনাভোটে গণতন্ত্রের কবর রচনা করে ক্ষমতায় এসে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। জনসমর্থনহীন ফ্যাসিবাদী সরকার দমনপীড়ন এবং জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে।

সরকারের একদলীয় প্রহসনের নির্বাচনী নাটক ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ছাত্র-শিক্ষকসহ দেশের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান গোলাম পরওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X