কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘শিগগিরই বিএনপির নতুন কর্মসূচি আসছে’

পল্লবীতে সদ্য কারামুক্ত আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈন খান। ছবি : কালবেলা
পল্লবীতে সদ্য কারামুক্ত আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈন খান। ছবি : কালবেলা

খুব শিগগিরই বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মঈন খান।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা প্রতিহিংসা বাদ দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। বিএনপি মহাসচিব থেকে তৃণমূলের নেতাকর্মী কেউই এ প্রতিহিংসার হাত থেকে বাদ যায়নি।

মঈন খান বলেন, একটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা, যেটা পৃথিবীর কোথাও নেই। এসব মিথ্যা মামলা। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের মতো বীর মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানো সরকারের জন্য লজ্জার।

এ সময় আমিনুল হক বলেন, এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা ও ডামি নির্বাচন করেছে। আমাদের যে দাবি ছিল, এই একতরফা নির্বাচনে যাতে মানুষ ভোট দিতে না যায়। আপনারা দেখেছেন, প্রত্যেকটি ভোটকেন্দ্র খালি ছিল। কেউ ভোট দিতে যায়নি। আমার মতে ২ শতাংশ মানুষ মাত্র ভোট দিতে গিয়েছিল। এই যে ভোট বর্জনের আহ্বান, এখানে বিএনপি নৈতিকভাবে জয়ী হয়েছে। সুতরাং দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলতে থাকবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X