কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দখলে রাখার ঘোষণা তাপসের

বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ছবি : কালবেলা
বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে আজ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, জানুয়ারি মাসে দেখিয়ে দেব সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার ও কী কী।

বুধবার (১২ জুলাই) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র সফল হতে দেব না। এসব ষড়যন্ত্র আওয়ামী লীগকে রুখতে পারেনি, আগামীতেও পারবে না। আজ থেকে ঢাকা শহর আমাদের দখলে থাকবে। নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরে যাব।

তিনি বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, যারা সংবিধানকে পদদলিত করে ক্ষমতায় গিয়েছিল তারা সংবিধান মানতে চায় না। যারা গণতন্ত্রকে গ্রাস করেছিল, যারা হ্যাঁ-না ভোটের মাধ্যমে নির্বাচনকে কলুষিত করেছিল আজকে তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে। তাদের ২০২৪ সালের জানুয়ারি মাসে দেখিয়ে দেব সুষ্ঠু নির্বাচন কাকে বলে, কত প্রকার ও কী কী।

ঢাকা দক্ষিণের মেয়র বলেন, আজ বাংলাদেশের একমাত্র কান্ডারি শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে যেভাবে বলেছিল ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ থেকে ঢাকাসহ সারা দেশে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হবে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করা হবে।

সমাবেশে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, নৌকার কোনো ‘ব্যাক গিয়ার’ নাই। নৌকার ‘ফ্রন্ট গিয়ার’ আগে। এবারও নৌকা এগিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। তার প্রমাণ পদ্মা সেতু।

‘চোখ থাকতে অন্ধ’- এই প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চোখে সরকারের উন্নয়ন দেখে না।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X