কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চলমান আন্দোলনে বিজয় হবেই : ডা. ডোনার

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার। ছবি : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী মামলা-হামলা নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনেও রাজপথ থেকে কর্মসূচি সফল করার মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকারের পতন করে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন। চলমান আন্দোলনে আমাদের বিজয় হবে, ইনশাল্লাহ।

শনিবার (১৬ মার্চ) সকালে রাজনৈতিক সব মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। দলের নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ডা. ফরহাদ হালিম ডোনার এসব কথা বলেন।

নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সিনিয়র এই নেতাকে ঘিরে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা ফুলের মালা দিতে চাইলে ডা. ডোনার গ্রহণ করেননি। তার অনুসারীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে তিনি আর ফুলের মালা নেন না। বিএনপির অফিসে বেশকিছু সময় ছিলেন ডা. ডোনার। তাকে কার্যালয়ে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, যুবদলের গোলাম মাওলা শাহীন, ঢাকা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানাসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর রাজধানীর পল্টন, রমনা এবং বনানী থানায় ডা. ডোনারের নামে মোট ৯টি মামলা দেওয়া হয়। সবকটি মামলায় গত ১৩ মার্চ বুধবার তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X