কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের সম্মান রক্ষায় সরকার ব্যর্থ: চরমোনাই পীর

মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : সংগৃহীত
মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : সংগৃহীত

মাহে রমজানের সম্মান রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (২৩ মার্চ) বরিশালের চরমোনাই মাদ্রাসায় অনুষ্ঠিত বিশেষ তালিম তারবিয়াতের ১২তম দিনের আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় দলের নায়েবে আমির মুফতী সৈয়দ ফয়জুল করিম, মাদ্রাসার শিক্ষকগণ এবং চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী জিয়াউল করীম অংশ নেন।

জিয়াউল করীম বলেন, একদিকে নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। সাধারণ মানুষের আহাজারি চলছে। মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। এ জন্য দেশে আশঙ্কাজনকহারে ভিক্ষাবৃত্তি বাড়ছে। সর্বত্র গরিব ও অসহায় মানুষের আহাজারি চলছে। বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়, রোজাদার মানুষের সম্মানে নিত্যপণ্যের দাম কমিয়ে দেওয়া হয়। বাংলাদেশে এর ব্যতিক্রম। সবাই সিন্ডিকেট করে রোজাদারদের কষ্ট দেয়।

চরমোনাই পীর দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার হঠাৎ করে কেন কোরআন ও ইফতারের বিরুদ্ধে অবস্থা নিল, তা ভেবে দেখতে হবে। ভিনদেশিদের খুশি করতে দেশের মানুষের ঈমান ও আমলের উপর ছুরি চালাবেন তা হবে না।

তিনি সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, আপনার রোজাদারদের পক্ষে, কোরআনের পক্ষে থাকবেন না ভিনদেশি সংস্কৃতির পক্ষে থাকবেন এটা স্পষ্ট হওয়া উচিত। কেননা আমরা দেখছি, স্বরস্বতি পূজায় কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়েই ৭২টি পূজামণ্ডপ করা হয়। আর ৯২ ভাগ মুসলমানের দেশে কোরআন তিলাওয়াত এবং ইফতারে নিষেধাজ্ঞা করে ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১০

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১১

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১২

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৪

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৫

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৭

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৮

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৯

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২০
X