রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কান্নার দিন শেষ হয়ে গেছে : মান্না

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

কান্নার দিন শেষ হয়ে গেছে দাবি করে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ১০ থেকে ১২ বছর গুম-খুন হওয়া পরিবারের সদস্যদের চোখের পানি অনেক ঝরেছে। এখন ওদের কান্নার পালা শুরু হবে। একদফার আন্দোলনেই এই সরকারের পতন নিশ্চিত হবে।

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভয়েজ অব ভিক্টিম ফ্যামিলি’র আয়োজনে এক মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, এই সরকার বিরোধীদলের নেতাদের পুরোনো মামলা নতুন করে সামনে এনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তারা ভুলে গেছে, তাদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিগত ১৫ বছরের দুঃশাসন, দুর্নীতি, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায় তারা কোনোভাবেই এড়াতে পারবে না। তাই সরকারকে বলব, আমাদের কথা ভুলে গিয়ে নিজেদের অপকর্মের কথা ভাবুন। জেলে যাওয়ার প্রস্তুতি নিন। একদফা আন্দোলনের ঘোষণা করা হয়েছে। এই আন্দোলনেই আপনাদের পতন নিশ্চিত করা হবে।

তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য যারা সংগ্রাম করছে—এই সরকারের অত্যাচার-নির্যাতনে তারা বর্তমানে অসহ্য যন্ত্রণায় দিনযাপন করছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে হলে রাজপথে ফয়সালা করতে হবে। এজন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও সংহতি প্রকাশ করেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় অনুষ্ঠানে ৪০টি ভিক্টিম পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X