কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ক্ষয়ক্ষতির দায় মেয়রদের নিতে হবে : সিপিবি

রাজধানীর শান্তিনগরে এক বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর শান্তিনগরে এক বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা। ছবি : কালবেলা

ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির দায় সিটি করপোরেশনের মেয়রদের। মানুষের সীমাহীন দুর্দশার দায়দায়িত্ব স্বীকার করে তাদের পদত্যাগ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর শান্তিনগরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। ডেঙ্গু প্রাদুর্ভাবের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলের শান্তিনগর শাখা। কর্মসূচি থেকে অবিলম্বে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ এবং দুর্নীতি-লুটপাট-অর্থপাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

সিপিবি শান্তিনগর শাখার সভাপতি হজরত আলীর সভাপতিত্বে ও সহকারী সম্পাদক বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পার্টির ঢাকা দক্ষিণ জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ত্রিদিব সাহা, জেলা কমিটির সদস্য মঞ্জুর মঈন, শ্রমিকনেতা হোসেন আলী, ডালিয়া আক্তার, ছাত্রনেতা মিঞা মোহাম্মদ জুয়েল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ মহাআতংক হিসেবে নগরবাসীর সামনে হাজির হয়েছে। উত্তর-দক্ষিণ উভয় ঢাকার মানুষ মশার কামড়ে অতিষ্ঠ। হাসপাতালে শয্যা মিলছে না। শিশুর মরদেহ নিয়ে অসহায় পিতা-মাতার আহাজারি দেখেও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। ঢাকাবাসীর জীবনে কঠিন দুর্দশা নেমে এসেছে। কোনো অজুহাতেই সিটি করপোরেশনের এই ব্যর্থতা ক্ষমার অযোগ্য অপরাধ।

বক্তারা আরও বলেন, সীমাহীন দুর্নীতিতে ডুবে থাকা সিটি করপোরেশনের কর্তারা যথাসময়ে ডেঙ্গু মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করেননি। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

বক্তারা সিটি করপোরেশন ঘেরাও করে মেয়রদের রাস্তায় নামিয়ে আনার ঘোষণা দিয়ে বলেন, বাজার সিন্ডিকেটের সঙ্ঘবদ্ধ অপরাধমূলক কার্যক্রম সরকারের প্রত্যক্ষ মদতে পরিচালিত হচ্ছে। সেটাই দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণ।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশের মানুষের কাঁধে যে স্বৈরশাসক চেপেছে তার পতন আজ জনতার প্রধান দাবি উল্লেখ করে সমাবেশ থেকে বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X