কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননার প্রতিবাদে ইমাম সমাজের বিক্ষোভ

বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেছে ইমাম সমাজ বাংলাদেশ।
বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেছে ইমাম সমাজ বাংলাদেশ।

সুইডেনের রাজধানী স্টোকহোমে পবিত্র কোরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইমাম সমাজ বাংলাদেশ। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (১৪ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের বিপক্ষে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ভোট দেওয়ার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে ইমাম সমাজের সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে যারা ভেটো দিয়েছে তাদের আমরা ধিক্কার জানাই। আমরা কোনো ধর্মের মানুষকে ঘৃণা করি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করব।

মানববন্ধনে অন্য বক্তারা বলেন, কোরআন আমাদের বেঁচে থাকার দলিল। কোরআনের লাখ লাখ হাফেজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কোরআনবিরোধীদের পরিষ্কার করে বলে দিতে চাই—আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১১

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১২

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৪

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৫

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৬

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৭

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৮

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৯

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

২০
X