কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের কাঁধে এখনো বৈষম্যের রাজনীতি : রাশেদ প্রধান 

আসাদগেটের জিইউপি মিলনায়তনে মহান স্বাধীনতা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
আসাদগেটের জিইউপি মিলনায়তনে মহান স্বাধীনতা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে দাঁড়িয়ে বাংলার স্বাধীনচেতা মজলুম জনগণের ভাগ্যে এখনো বৈষম্যের রাজনীতি বয়ে চলছে। স্বাধীনতার কার্যকরী ফল পেতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর নীতির পরিবর্তন জরুরি। একইসঙ্গে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাগপা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, দেশের মানুষের ওপর দ্রব্যমূল্যের লাল ঘোড়া দাবড়ানো হচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। অভাবের কারণে স্বল্প আয়ের পরিবারের সন্তানদের লেখাপড়া প্রায় বন্ধ হতে চলেছে। অথচ সরকার তাদের মিথ্যাচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে এই সরকারের বিরুদ্ধে ছাত্র-যুবক সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হতে হবে। এর কোনো বিকল্প নেই।

জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকারের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, যুবনেতা জনি নন্দী, জাগপা ছাত্রলীগের মো. আমজাদ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X