সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১২:৫৪ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার যেনতেন নির্বাচন করতে পারবে না আ.লীগ : রিজভী

ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মণ্ডলকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মণ্ডলকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এবার যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলছেন।

ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় ঝিনাইদহে যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে সহিংসতা চালাচ্ছে। যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়া তাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা!

তিনি বলেন বলেন, আওয়ামী লীগ যে গণতন্ত্র ও মনুষ্যত্বের রাজনীতি করে না; তার প্রমাণ দেশের বিভিন্ন স্থানে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর সশস্ত্র আক্রমণ। গতকাল নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় যেতে কুমিল্লার লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা করে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত ও অনেক গাড়ি ভাঙচুর করেছে তারা।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহসভাপতি একেএম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম কামরুজ্জামান (জামান), ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সায়েম আল মনসুর ফয়েজী, সোহেল খান, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বাদশাহ, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী, সহসাংগঠনিক আসিফ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X