কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল জাতীয় পার্টি

শনিবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা
শনিবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা

আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের মানুষও একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ইইউ প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মাওলার গুলশানের বাসায় পৌঁছান। পরে সেখানে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন তারা।

তিনি বলেন, আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের মানুষও একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা অনেক বেশি। রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আলোচনার মূল উদ্যোগ সরকারের পক্ষ থেকেই নিতে হবে। সংলাপ ছাড়া সমাধান হবে না। আওয়ামী লীগ ও বিএনপি একদফা নিয়ে আছে। বিএনপি সরকারের পদত্যাগ চায়। আর আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন চায়। জাতীয় পার্টির একদফা হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে।

বৈঠক শেষে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘উনারা (ইইউ প্রতিনিধিরা) এসেছেন, ইউরোপীয় ইউনিয়নের আরেকটি টিম (প্রতিনিধি দল) আসবে ২৩ জুলাই। তারা বিভিন্ন দল ও পক্ষের সঙ্গে আলোচনা করছেন আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, ভালোভাবে হয়, নিরপেক্ষভাবে হয়—এ বিষয়ে তারা কথা বলছেন। দুটি টিম তাদের মূল্যায়ন প্রতিবেদন দেওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন পর্যবেক্ষক পাঠাবেন কি না।’

ইইউ প্রতিনিধি দলটি জাতীয় পার্টির কাছে কী জানতে চেয়েছে, এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় একটি নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচনটা যদি করতে হয়, তাহলে নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা দরকার। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আলোচনার মাধ্যমে সম্ভব। আসলে মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার মধ্যে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে মুজিবুল হক বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি। তারা এটা নিয়ে ইন্টারেস্টেড (আগ্রহী) না।’

জাতীয় পার্টি সংলাপ চায় কি না, এমন প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, জাতীয় পার্টি অবশ্যই সব সময় সংলাপ চায়। কারণ, সংলাপ ছাড়া তো কোনো সমস্যার সমাধান হবে না।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, বড় দুটি রাজনৈতিক দল আজকে দুই পয়েন্টে (অবস্থানে)। দুই দলই বলছে, একদফা। কীসের একদফা? আমরা চাই জনগণের স্বার্থে কোনো দফাটফা না; নির্বাচনটা কীভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়, সবার সহযোগিতায়—সে বিষয়ে সবার একসঙ্গে কথা বলা দরকার।’

বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক ছাড়াও দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মাওলা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১০

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১১

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১২

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১৩

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১৪

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১৭

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

১৮

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

১৯

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

২০
X