কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না : তাঁতী দল

নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা
নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার হবে না, সংবাদপত্রের স্বাধীনতা আসবে না, বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে না। তাই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) মুগদার সাবেক কমিশনার নুরুল হুদার বাসভবনে তাঁতী দল মুগদা থানার আয়োজনে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে তাঁতী দলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি আছে। এসব মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

তাঁতী দলের এই আহ্বায়ক বলেন, ঘরে বসে ডিজিটাল মোবাইলের মাধ্যমে আন্দোলন করা যাবে না। এই সরকারকে বিদায় করতে হলে সরাসরি রাজপথে আন্দোলনে থাকতে হবে। আমরা আন্দোলন করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমাদের আন্দোলন দেশকে বাঁচানোর জন্য, দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের মুখে হাসি ফুটানোর জন্য এবং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও মুগদা থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী চায়না, তাঁতী দল মুগদা থানার সদস্য মোহাম্মদ মূসা মিয়া।

মুগদা থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলহাস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগদা থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাছিম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ ফখরুল, মোহাম্মদ জীবন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ মুকলেছ উদ্দীনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X